ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ার গাবতলীতে যুবককে গলা কেটে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
বগুড়ার গাবতলীতে যুবককে গলা কেটে হত্যা ছবির ক্যাপশন:
বগুড়ার গাবতলী উপজেলায় রতন মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রতন মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী হরিতলা গ্রামের একটি স্থানে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন